বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত শিক্ষক, অভিভাবক, এবং প্রিয় শিক্ষার্থীগণ,
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অপার অনুগ্রহে আমাদের “এম.কে.এইচ ভূমি ই-সার্ভে এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার” প্রযুক্তি নির্ভর, কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা প্রসার করার জন্য একটি সর্বাধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি।
সভ্যতার
ক্রমবিকাশের সাথে সাথে কম্পিউটার আজ চরম উৎকর্ষ লাভ করেছে। বলা হয়, বর্তমান কম্পিউটার
ও প্রযুক্তির যুগ। কম্পিউটার শিক্ষা ছাড়া আধুনিক সভ্যতা অচল। কম্পিউটারকে পাশ কাটিয়ে
আধুনিক শিক্ষার ভাবনা তাই অকল্পনীয়। শিক্ষার্থীদেরকে কম্পিউটারমনস্ক ও যুগোপযোগী করে
গড়ে তোলার লক্ষ্যে “এম.কে.এইচ ভূমি
ই-সার্ভে এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার” লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার প্রাণকেন্দ্র, ০৭নং চর রমিজ ইউনিয়ন
এর ০1নং ওয়ার্ড এর রামদয়াল বাজার জিরো পয়েন্ট সংলগ্ন সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর
পাঠ্যক্রম পরিচালনা করে আসছে। একবিংশ শতাব্দীতে এসেও শিক্ষা-দীক্ষায় পশ্চাতপদতার কারণে
এ অঞ্চলের লোকজন এখনও অনেক পিছিয়ে। তাই অনেকটা দায়বদ্ধতা থেকে আধুনিক বিশ্বের সাথে
সঙ্গতি রেখে বাস্তবতার নিরিখে এতদাঞ্চলের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত
করে গড়ে তোলার লক্ষ্যে ২০25 সালের 14 সেপ্টেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে “এম.কে.এইচ ভূমি ই-সার্ভে এন্ড কম্পিউটার ট্রেনিং
সেন্টার”, লক্ষ্মীপুর জেলার রামগতি
উপজেলায়। প্রতিষ্ঠাকাল থেকেই একক প্রতিষ্ঠাতা পরিচালকের পরিচালনা, শিক্ষক-
শিক্ষিকাগণের আন্তরিক প্রচেষ্টায়, অভিভাবকবৃন্দের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় এবং ছাত্র-ছাত্রীদের
কঠোর অধ্যাবসায়ের ফলে প্রতিষ্ঠানটি রামগতি উপজেলায় একটি অন্যতম প্রযুক্তিতে শিক্ষা হিসাবে সমধিক পরিচিতি
লাভ করেছে। একক প্রতিষ্ঠাতা পরিচালকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে
সুশিক্ষিত ও সৎ এবং কর্মক্ষেত্রে নিবেদিতপ্রাণ আত্নাপ্রতায়ী মানুষ হিসেবে গড়ে তোলার
জন্য অঙ্গীকারবদ্ধ । ছাত্র-ছাত্রীদের মাঝে নেতৃত্বের গুনাবলী বিকাশের জন্য তাদের নির্ধারিত
পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম সুপরিকল্পিতভাবে পরিচালিত হয় ।
“শিক্ষাই
জাতির মেরুদন্ড”- এ ধ্রব সত্যকে অন্তরে ধারণ করে যে জাতি যত শিক্ষার আলোতে অলোকিত হয়েছে,
প্রথিবীতে আজ তারাই তত উন্নত, সমৃদ্ধ ও সম্মানিত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং
তারাই একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব প্রধান করবে। তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত ও আলোকিত
করা হলে তারা দেশের আদর্শ। কথার চাকচিক্য বা মিথ্যা প্রতিশ্রুতি নয়, শিক্ষার্থীদের
সাফল্যই আমাদের অঙ্গীকার। আমাদের সততা, আন্তরিক প্রচেষ্টা, সুনিপন প্রশিক্ষণ ও প্রদত্ত
ওয়াদা মোতাবেক শ্রম - সাধনা সর্বোপরি আল্লাহর রহমত আমাদেরকে পৌছে দিবে সাফল্যের দ্বার
প্রান্তে। পরিশেষে সকল শিক্ষার্থী, শুভাকাঙ্খী ও সম্মানিত অভিভাবকসহ সবাইকে জানাই আন্তরিক
সালাম ও শুভেচ্ছা।
